About Course
তাহযিব ইনস্টিটিউট আয়োজিত জেনারেলপড়ুয়া দ্বীনি ভাই/বোনদের জন্য ইসলামের মৌলিক বিষয়াবলী নিয়ে পূর্ণাঙ্গ একটি কোর্স, ফান্ডামেন্টালস অফ ইসলাম। এছাড়াও পবিত্র কুরআন মাজিদ বিশুদ্ধ করে পড়তে ‘বেসিক কুরআন তাজভিদ’ কোর্সটিও করতে পারেন।
∎ কোর্সের বিষয়বস্তু:
✔︎ ঈমান ও ইসলামের পরিচয় লাভ
✔︎ ইসলামের নামে বিভিন্ন ভ্রান্ত আক্বিদা ধারণা সম্পর্কে জানা
✔︎ ইসলামের মৌলিক বিধানসমূহ পালনের পদ্ধতি (বেসিক ফিকহ)
✔︎ ইসলামে হালাল হারামের কনসেপ্ট (মুআমালাত)
✔︎ ব্যক্তি, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে ইসলাম পালন (মুআশারাত)
✔︎ বান্দা ও মহান রবের হক্বসমূহ (হক্কুল ইবাদ ও হক্কুল্লাহ)
✔︎ ইসলামি আদব বা শিষ্টাচার
✔︎ সর্বোপরি দুনিয়া ও আখেরাতের জীবনে সফলতার মৌলিক বিষয়াবলী
∎ ইন্সট্রাকটর:
উস্তায ফজলে রাববি
আক্বিদা ও দাওয়াহ বিভাগ, মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
Course Content
ওরিয়েন্টেশন দারস
-
01:33:21
ইসলাম ও ঈমানের পরিচয়
ঈমানের রুকনসমূহ ১
ঈমানের রুকনসমূহ ২
কুফর, শিরক ও বিদআত
ঈমানের শাখা-প্রশাখা ও ঈমান ভঙ্গের ১০টি কারণ
১ম পরীক্ষা
পবিত্রতা ও অপবিত্রতা
সালাতের বিধিবিধান
সিয়ামের বিধিবিধান
যাকাত ও হজ্ব
২য় মিডটার্ম পরীক্ষা
গুনাহ বা আল্লাহর অবাধ্যতা
পেশা, লেনদেন, ব্যবসা, বাণিজ্য ও ক্যারিয়ার
সামাজিক জীবন
Earn a certificate
কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পরে এরকম একটি অফিসিয়াল সার্টিফিকেট অর্জন করুন।
Student Ratings & Reviews
বাংলাভাষী মুসলিম সমাজে অনেকেই কালোজাদুতে জড়িত হওয়ার ভয়াবহতা সম্পর্কে অবগত নন। আবার অনেকেই জানেন না কীভাবে রুকইয়াহ ও দৈনন্দিন আজকারের মাধ্যমে নিজেদেরকে সুরক্ষিত রাখা যায়। এ কোর্সটি সে দিক থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
কোর্সটি শুধু তাত্ত্বিক নয়; বরং বাস্তব জীবনে কীভাবে আমল করতে হবে তা সহজভাবে শেখানো হয়। আমাদের জীবনে এর বাস্তব উপকার আমরা নিজেরাই উপলব্ধি করেছি। তাই আমি দৃঢ়ভাবে বলব, এ কোর্সটি বাংলা ভাষাভাষী সমাজের জন্য এক অমূল্য দিকনির্দেশনা।
যে কেউ সহিহ আকীদার উপর থেকে রুকইয়াহ শিখতে চান, তাদের জন্য এই কোর্সটি আন্তরিকভাবে সুপারিশ করছি।❤️
চমৎকার একটি কোর।
ধন্যবাদ প্রিয় ভাইকে আল্লাহ সুবাহানাতালা উনাকে উত্তম জাজা দান করুক আমিন। জাযাকুমুল্লাহু খাইরান।
ধন্যবাদ তাহযিব ইনস্টিটিউট কে এতো সুন্দর একটা কোর্স এর জন্য।

কোর্সের বিষয়বস্তু যেভাবে ধাপে ধাপে সাজানো হয়েছে, তা নতুন শিক্ষার্থীদের (Beginners) জন্য খুবই উপযোগী। যারা শুরু থেকে ইসলাম সম্পর্কে সঠিক ও ভিত্তিমূলক জ্ঞান অর্জন করতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার কোর্স।
বিশেষ করে হালাল-হারাম সম্পর্কে স্পষ্ট ধারণা, ইসলামের মৌলিক নীতি, আকীদাহ ও প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল সম্পর্কে প্রাথমিক থেকে ইন্টারমিডিয়েট পর্যায়ের একটি সুন্দর ধারণা পাওয়া যায়।
আমার মতে, পরিবারে দাওয়াহর কাজ শুরু করার আগে এই কোর্সটি সম্পন্ন করা খুবই উপকারী হবে। কারণ এটি একজন মানুষকে সঠিক ভিত্তির ওপর দাঁড়িয়ে জ্ঞান অর্জন করতে সাহায্য করে।
সব মিলিয়ে, কোর্সটি আমার খুব ভালো লেগেছে। আল্লাহ তাআলা এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের সবাইকে অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করার তাওফীক দিন। আমীন।